গাজীপুরে যুবদল-ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৭১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ মার্চ) গাজীপুর সদর মেট্রো থানার উপ পরিদর্শক (এসআই) এসএম আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও ১৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিরা সবাই বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। এদের মধ্যে মহানগর ছাত্রদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এসএম ইমরান রেজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদর থানা যুবদলের আহবায়ক মাহমুদ হাসান রাজু, সদস্য সচিব নাজমুল খন্দকার সুমন, স্বেচ্ছাসেবক দলের গাজীপুর জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক নুরে আলম, বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিজুল ইসলাম আজিজের নাম রয়েছে।
এছাড়াও সংঘর্ষের সময় গ্রেফতার জুবায়ের হোসেন (১৯), মো. মাসুদ (৩৯), মো. শামীম (৪০) ও আজিজুল ইসলাম আজিজকে (৫০) রোববার (২৮ মার্চ) পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
এরআগে শনিবার (২৭ মার্চ) শহরের রাজবাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ নেতাকর্মী ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051