গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিভাইন গ্রুপের ফেব্রিক্স কারখানার শেড থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, কাশিমপুর ডিবিএল, ডিইপিজেড ও মির্জাপুরসহ আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051