গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লাগে।
খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
অন্যদিকে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরোটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আগুন লাগার কারণ এবং কতটি ঝুটের গুদামে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051