1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

গাজীপুরে এসআই করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ১:০৫ pm

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পরিদর্শক (এসআই) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় সোমবার বিকালে ওই পুলিশ কর্মকর্তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। পুলিশের ওই কর্মকর্তা গাছা থানায় কর্মরত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি (তদন্ত) খসরু এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, গত শনিবার থানার ৫০০ মিটার দূরে পূর্ব কলমেশ্বরে মামুন মিয়ার বাড়িতে এক নারী ব্যাংক কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এ সময় বাড়িটির ২২টি পরিবারকে লকডাউন করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জান। ওই বাড়ির একটি ফ্ল্যাটে ওই এসআই সপরিবারে বসবাস করতেন।

গত রোববার ওই বাড়ির ৯২ জন সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সোমবার নমুনা পরীক্ষায় এসআইসহ তিনজনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে গাজীপুরে ৩৫ জন করোনা পজেটিভ শনাক্ত হলেন। এদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ