গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় আগুন লেগে তিনটি বাসাবাড়ির ২৫টি কক্ষ পুড়ে গেছে। সোমবার (১০ জানুয়ারি) দিনগত রাতে এ আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাতে বাসন সড়ক এলাকায় প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এরই মধ্যে আগুনে ওই তিনটি বাসাবাড়ির ২৫টি কক্ষে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051