গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১০টি কলোনীর শতাধিক বসতঘর। রবিবার রাত ৮টার দিকে হুমায়ুন মিয়ার কলোনী থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের কলোনীতে ছড়িয়ে পড়ে। এতে পাশের অন্তত ৮ কলোনীর দুইশতাধিক বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে পাশপাশি কমপক্ষে ২০টি টিন সেট কলোনী তৈরি করে। রাত ৮টার দিকে হুমায়ুন কবিরের কলোনী থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের ৮টি কলোনীতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা স্ট্রান্ডার্ট নীটওয়ার কারখানা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে । তবে,তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
https://youtu.be/tMiYzsJIR1A
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051