1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রৌমারীতে মে দিবস পালিত, অধিকার ও নিরাপত্তার অঙ্গীকার স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু  শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে বৃহৎ কর্মপরিকল্পনা দিয়েছে: নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই : ট্রাম্প

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৯:৫৮ am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ নিরাপদে থাকুক, তিনি এটাই চান। এমনকি গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, তিনি চান গাজার মানুষ নিরাপদে থাকুক। তিনি সাংবাদিকদের বলেন, “আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওরা সত্যিই নরকের ভেতর দিয়ে গেছে।”

একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— তিনি কি এখনও চান যে যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ করুক? এর জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দেন, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্ট করে। তবুও গত তিন মাসে তিনি সময়-সময়ে এই প্রস্তাব আবারও সামনে এনেছেন।

এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প বলেন, “আমি আশা করি, আগামী সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি হতে পারে”। তিনি আরও জানান, আগামী সপ্তাহে তিনি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান ইস্যুতে আলোচনায় বসবেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় দমন-পীড়নের নামে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ এটাকে “গণহত্যা” বলেও বর্ণনা করছে।

লাগাতার এই হামলায় ৫৭ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ