1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা জারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫ ১১:২৭ am

ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার মধ্যে ২৮ জন নারী সাংবাদিক রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর)।

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২ মে) দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সাংবাদিকদের ক্রমবর্ধমান নিহতের বিষয়ে সতর্কতা জারি করে এমন একটি বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ইউনেসকোর তথ্য অনুযায়ী, ফিলিস্তিনের গাজায় কমপক্ষে ৪৭ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন।
অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ৪৯ জন সাংবাদিক ইসরায়েলি আটক কেন্দ্রে বন্দি রয়েছেন।

জাতিসংঘ কার্যালয়কে একজন সাংবাদিক জানান, প্রেস ভেস্ট সুরক্ষার মাধ্যম থেকে আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা হচ্ছে। এসব কাজ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী অভিযানে আটক সাংবাদিকরা মুক্তি পাওয়ার পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে জানান, তাদের সাংবাদিকতার কাজ নিয়ে জিজ্ঞাসাবাদের সময় মারধর, অপমান এবং যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হতে হয়েছে।

জাতিসংঘের মতে, ফিলিস্তিনি প্রেসের বিরুদ্ধে ভীতি প্রদর্শন ও অপবাদ সাংবাদিক নির্যাতনের একটি বৃহত্তর ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
‌ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ