বরিশালের মুলাদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে মুলাদী-মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বড়ইয়া কাজিরচর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০), হারুন (৪৫) ও ওমান প্রবাসী রাজীব (২৩)।
মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, তিনজন মোটরসাইকেলে মুলাদী থেকে বড়ইয়া কাজিরচরে যাচ্ছিলেন। কাজিরহাট ঈদগাহ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051