1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাছের ডাল ভেঙে পড়ে মোটরসাইকেলচালক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৩ pm

খাগড়াছড়িতে সড়কের পাশের গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোহাম্মদ জামাল হোসেন নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন মানিকছড়ির উপজেলার বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ির বাসিন্দা। তিনি পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বইছিল। এসময় দুজন যাত্রী নিয়ে খাগড়াছড়ি থেকে মানিকছড়ি যাচ্ছিলেন জালাল হোসেন। কালাপানি এলাকায় পৌঁছালে গাছের একটি ডাল ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে মানিকছড়ি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যান।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোটরসাইকেলচালক মারা গেলেও দুই যাত্রী অক্ষত রয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ