1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৯:৫৮ pm

গাইবান্ধা সদর উপজেলায় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (০৩ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের নশরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ফুলছড়ি উপজেলার উদাখালি গ্রামের সেলিম মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৫) ও সাঘাটা উপজেলার কুকড়ারহাট গ্রামের মজিদুলর হকের ছেলে আব্দুল মতিন (২৮)।

স্থানীয়রা জানান, ওই দুই যুবক মোটরসাইকেল চালিয়ে বাদিয়াখালি থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। পথে সদরের নশরতপুর এলাকায় বিপরীতমুখী ধান বোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘাতক ট্রাক ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ