পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন সতীর্থ সরফরাজ নওয়াজ। সম্প্রতি এক ভিডিও বার্তায় এমনটি বলেছেন পাকিস্তানের সাবেক এ তারকা পেসার।
ষাটের দশক থেকে আশির দশকের মাঝামাঝি সময় পাকিস্তানের অন্যতম সেরা দুই পেস বোলার ছিলেন ইমরান ও সরফরাজ নওয়াজ। নিজের সাবেক সতীর্থের বিরুদ্ধে নওয়াজের অভিযোগ ১৯৮৭ সালে পাকিস্তান-ইংল্যান্ডের টেস্ট ম্যাচে ইমরান খান ইসলামাবাদে সরফরাজের বাড়িতে আসেন। সেখানেই ইমরানকে ড্রাগ নিতে দেখেন সরফরাজ।
সেদিন ইমরান খানের সঙ্গে ছিলেন মহসিন খান, আবদুল কাদির, সেলিম মালিকও। সেই সময় তারা সবাই মিলে গাঁজা সেবন করেছিলেন বলে দাবি সরফরাজের।
সরফরাজ নওয়াজ আরো জানিয়েছেন, লন্ডনেও ইমরান খানকে কোকেন সেবন করতে দেখেছেন তিনি। সরফরাজের দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করতে পারবেন না।
সরফরাজ বলেছেন, আপনারা ওকে (ইমরান খানকে) আমার সামনে নিয়ে আসুন। দেখি, ও কীভাবে অস্বীকার করে। আমি তো একা সাক্ষী ছিলাম না। লন্ডনে অনেকেই ওকে মাদক নিতে দেখেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051