সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশ ঝাড়ের নীচে ফুটবল খেলতে নিয়ে গলায় বাঁশের আগা ডুকে শুভ(১০) নামের এক কিশোরের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি বাজার সংলগ্ন মনিরপুর গ্রামের ওমর আলীর বাড়ির পাশে বাঁশ ঝাড়ের নীচের মাঠে ৪ থেকে ৫ জন কিশোর বুধবার আনুমানিক বিকেল ৫ টার দিকে ফুটবল খেলার সময় মাঠের মাঝে হেলে থাকা বাঁশের দিকে শুভ ঝুকে পড়লে বাঁশের আগা গলায় ডুকে যায় ।
স্থানীয় লোকজন শুভকে খেলার মাঠ থেকে উদ্ধার করে বাঁশের আগা গলা থেকে বের করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে শুভ মারা যায় । শুভ উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর গ্রামের বাবু সরকারের ছেলে । শুভর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051