গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘করোনার টিকা দিতে না পারেন, ডেঙ্গুর চিকিৎসা করুন। তাদের ডেঙ্গুর হাত থেকে বাঁচান। গরিব মানুষকে মশারি, প্যারাসিটামল দিন। ডেঙ্গুর চিকিৎসা করতে বেশি
কিছু লাগবে না।’
শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে অবিলম্বে সবার জন্য টিকা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ও জনজীবন সচল রাখার ৩ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলছি, ক্ষমতা চিরকাল থাকবে না। তখন সুষ্ঠুভাবে টিকা না দেওয়ার অপরাধে আপনারও বিচার হতে পারে। সেই দণ্ড হবে খালেদা জিয়ার দণ্ডের চাইতে বেশি। সেদিন আপনার পাশে আমাদের মতো কয়েকজন ছাড়া কাউকে পাবেন না। যেমন বঙ্গবন্ধুর মৃত্যুর পর কাদের সিদ্দিকী ছাড়া কেউ আওয়াজ করেনি। কাজেই ক্ষমা করতে শিখুন। ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধু সবচেয়ে বড় অপরাধী ভুট্টোকেও ক্ষমা করেছিলেন।’
বঙ্গবন্ধু হত্যা প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনার পর বিদেশি সাংবাদিকরা আমাকে সেই খবর দিয়েছিল। প্রশ্ন করেছিল, তোমার প্রতিক্রিয়া কি? আমি বলেছিলাম উনি রক্ত দিয়ে ঋণ শোধ করে গেলেন। বিশ্বাস করতে পারছিলাম না। অজান্তেই চোখ দিয়ে পানি ঝরছিল।’
তিনি বলেন, ‘আজকে বিশ্বব্যাংক রোহিঙ্গাদের বাংলাদেশকে রাখতে বলছে। এতো বড় সাহস তারা কিভাবে দেখাল? এটা আমাদের জানতে হবে।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘করোনা বিশ্বব্যাপী কয়েক লাখ লোক নিয়ে গেছে। কিন্তু সরকার নিজের মর্জিমতো লকডাউন দিচ্ছে। গণটিকা নিয়ে সারাদেশে নৈরাজ্য চলছে। মানুষ লাইন দিয়েও টিকা পাচ্ছে না।
অন্যদিকে নিজেদের লোকদের লাইনের পেছন থেকে এনে টিকা দেওয়া হচ্ছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051