২০১৯ সালে লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ভারতের সাবেক এ ক্রিকেটার
ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দিয়ে পাঠানো দুটি ইমেইল এসেছে পাকিস্তান থেকে। বৃহস্পতিবার দিল্লি পুলিশ এমনটিই দাবি করেছে।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ ক্রিকেটার গম্ভীর প্রথম ইমেইল পেয়েছিলেন। সেখানে লেখা ছিল, আমরা তোমাকে এবং তোমার পরিবারকে মেরে ফেলব। বুধবার দুপুর আড়াইটার দিকে দ্বিতীয় হুমকি সম্বলিত ইমেইল পান গম্ভীর।
এই ইমেইলে লেখা ছিল- আমরা তোমাকে হত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু গতকাল তুমি বেঁচে গেলে। যদি নিজের জীবন এবং পরিবারকে ভালবাসো, তাহলে রাজনীতি এবং কাশ্মীর সমস্যা থেকে দূরে থাক। দ্বিতীয় ইমেলের সঙ্গে গৌতম গম্ভীরের বাড়ির ছবিও পাঠানো হয়।
হুমকি পাওয়ার পরপরই গম্ভীরের ব্যক্তিগত সচিব গৌরব অরোরা স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন।
দিল্লি পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, গুগলের কাছে ওই অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। গুগল জানিয়েছে, সেটি পাকিস্তান থেকে এসেছে। আইপি অ্যাড্রেসও পাকিস্তানের।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার আরও তদন্ত করা হবে। দিল্লি পুলিশের স্লিপার সেলও এই ঘটনার তদন্ত করছে।
এর আগেও গম্ভীরকে হুমকি দেওয়া হয়েছিল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ভারতের সাবেক এ ক্রিকেটার।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051