
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা, দুইটি ল্যাপটপ,তিনটি মোটরসাইকেল, ১৩ টি মোবাইল ফোন ও নগদ ৪৬ হাজার টাকাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটকরা হলেন—টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সোনিয়া আক্তার (২৫)। তারা নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকার একই পরিবারের সদস্য।
আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ওসি আল মামুন সরকারের তত্ত্বাবধানে এসআই মোশাররফ ও তৌফিকের নেতৃত্বে একটি চৌকস দল রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালায়।
অভিযানে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং সংলগ্ন এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা,৩ টি মোটরসাইকেল, দুটি ল্যাপটপ,১৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৪৬ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051