ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার চরআলগী ইউনিয়নের আবদুল জব্বারের ছেলে সাইফুল ইসলাম (৪৩)।
অপর দিকে জুয়া খেলার অপরাধে চরমছলন্দ দক্ষিণ কাচারি পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আবদুল আজিজ (৩৭) ও তাহের আলীর ছেলে আরমান হোসেন মানিককে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত আসামিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051