ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া পালের বাজারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে হক বস্ত্রালয় দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আতাউল হক সোহেল জানিয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ আগষ্ট ) রাত ৮ টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
বাজার ব্যবসায়ী ও আগত লোকজন জানান, দোকানের মালিক সোহেল রাত সাড়ে ৭ টার দোকান তালাবদ্ধ রেখে বাড়িতে যায়। ৮ টার দিকে দোকানের ভেতর হঠাৎ করেই ধোঁয়ার কুন্ডুলি দেখে আগুনের বিষয়টি টের পান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051