
গফরগাঁও (ময়মনসিংহ) : দৈনিক সমকাল প্রতিনিধি,গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে নিয়ে কুৎসা রটনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে ডিজিটার নিরাপত্তা আইনে করা মামলায় দুই যুবকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো উপজেলার পাগলা থানাধীন বাগবাড়ি গ্রামের শহীদ ফকিরের ছেলে জিসান মিয়া (৩২) ও একই গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলেমোঃ নাজমুল কবির (২৭) সোমবার দিবাগত রাত ১২টার দিকে এস আই সঞ্জয়ের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাগবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পাগলা থানা পুলিশ ও দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, লংগাইর ইউনিয়নের ৭/৮ জন যুবকের একটি গ্রুপ পরস্পর যোগসাজশে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিজেদের আইডি ও ফেইক আইডি থেকে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমকাল সাংবাদিক এবং ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর তথ্য প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ঘটনায় দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক,গফরগাঁও প্রেসক্লাব সভাপতি লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বাদী হয়ে গত ২৯ অক্টোবর অজ্ঞাতনামা ৩ জনসহ ৯ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় পাগলা থানায় একটি মামলা দায়ের করে।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন