সাত কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন বাজার জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে পুনঃনির্মিত নান্দনিক মসজিদের শুভ সূচনা হয়।পরে বিকেলে নতুন বাজার কেন্দ্রিয় ঈদগা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী,মোস্তফা কামাল মনি,আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, তারিকুল ইসলাম রিয়েল প্রমূখ। সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের বাবা মরহুম রুস্তম আলী গোলন্দাজ পৌর এলাকার প্রাণকেন্দ্রে নতুন বাজার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন।প্রায় শতবর্ষী এই নতুন বাজার জামে মসজিদটি পুনঃনির্মাণ এগিয়ে আসেন মজিদ মোল্লা ফাউন্ডেশন। দৃষ্টিনন্দন মসজিদের নির্মান কাজে ৭ কোটি টাকা ব্যয় করা হয় । স্থানীয়রা এই মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ। সৌন্দর্যের দিক থেকে মসজিদটি উপজেলার শীর্ষে স্থান করে নিয়েছে ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051