ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৫ শতাধিক এতিম শিক্ষার্থী,প্রতিবন্ধী, দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি সংস্থা।আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার লামকাইন হোসেন আলী- জাহেদা খাতুন এতিমখানার আয়োজনে অসহায়দের হাতে ঈদ খাদ্যসামগ্রী তুলে দেন এতিমখানার পরিচালক মোঃ সাইফুর রহমান প্রবাল।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সুগন্ধি চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল, লবন ও গুড়া দুধ। এ সময় কাতার চ্যারিটি সংস্থার মিডিয়া প্রতিনিধি মঈন, অফিস প্রতিনিধি ফারুক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।এসময় এতিমখানা পরিচালক মোঃ সাইফুর রহমান প্রবাল বলেন, প্রতি বছরের ন্যায় এবারো এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও শীতবস্ত্র ও দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051