ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানা পুলিশ তিন বছেরর সাজা আসামী মো; জসিম উদ্দিনকে(৪০) গ্রেফতার করেছে।বৃহস্পতিবার রাতে ঢাকা টিকাটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিন বছরের সাজা থেকে বাঁচতে দীর্ঘ পনের বছর যাবত পলাতক ছিল জসিম উদ্দিন। তাঁর বাড়ি গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের কান্দি গ্রামে।তার বাবার নাম আজিম উদ্দিন।
পুলিশ জানায়,জসিম উদ্দিনের বিরুদ্ধে ২০০৮ময়মনসিংহ জেলার দায়রাজজ আদালতে একটি চুরি মামলায় তিন বছরের সাজা হয়।সাজার পর থেকে সে পলাতক ছিল।
পাগলা থানার ওসি মো:রাজু আহাম্মেদ জানান,আজ শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জসিম উদ্দিনকে জেল হাজতে পঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051