যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ শুক্রবার এই আয়োজনকে ঘিরে গফরগাঁও পৌর-শহর জামতলা মোড় কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
সকাল সোয়া ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় র্যালি বের করা হয়। র্যালি শেষে গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় জাতীয় পতাকা উত্তোলন,সম্মিলিত কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মদ,পাগলা থানার ওসি রাশেদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051