
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আজিম উদ্দিনকে গ্রেফতার করেছে।শনিবার রাতে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়,বিএনপি নেতা আজিম উদ্দিনের বিরুদ্ধে গফরগাঁও থানায় নাশকতাসহ ৯টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।গফরগাঁওয়ে গোপন সংবাদেের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ দীঘারকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।।গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মদ জানান,আজ রোববার ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই