1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গফরগাঁওয়ে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে চলছে ইটভাটা

তফাজ্জল হোসেন, গফরগাঁও
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৫ pm

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে নিগুয়ারি ইউনিয়নে চামর্থা শামসুল হক মহিলা ফাজিল মাদ্রাসার পাশে চলছে বিবিবি অবৈধ ইট ভাটা। ইট ভাটার কালো ধােঁয়া এবং ধুলাবালি আচ্ছন্ন হয়ে যাচ্ছে পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠান।এতে শ্বাসকষ্ট জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন চামর্থা শামসুল হক মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা ও এলাকাবাসী ।আদালতের নির্দেশ অমান্য করে বিবিবি ব্রিকস (পূর্বের নাম এমবিবি ব্রিকস)নাম দিয়ে একই ভৌগলিক অবস্থানে হলেও স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালনের কারণে জনমনে ক্ষোভ বিরাজ করছে।নিগুয়ারি ইউনিয়নের চামর্থা গ্রামে শীলা নদীর তীরে বিবিবি ব্রিকস (পূর্বের নাম এমবিবি ব্রিকস)প্রায় পাঁচ শত মিটারের মধ্যে শামসুল হক মহিলা ফাজিল মাদ্রাসা।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ সংশোধন)আইন ২০১৯ অনুযায়ী বিশেষ কোন স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেলপথ,নৌপথ স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইট ভাটা স্থাপন করতে হবে।কিন্তু চামর্থা বিবিবি ব্রিকস(পূর্বের নাম এমবিবি ব্রিকস)উচ্চ আদালতের আদেশ অমান্য করে পরিবেশ দূষণ করে ভাটায় ইট তৈরী করে যাচ্ছে।
এলাকাবাসী জানান,২০১৮সালে স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ শেখ,আসাদুল্লাহ, নুরুল্লাহ, শহীদুল্লাহ, মিজান ও ওয়াহিদুজামান নামে ব্যক্তিরা যৌথ মালিকানায় তিন ফসলি জমিতে বিবিবি ব্রিকস(এমবিবি ব্রিকস) অবৈধ ভাবে ইট ভাটাটি গড়ে তোলেন। এই ইট ভাটার কারণে শিক্ষা প্রতিষ্ঠান,ফসলি জমি ব্যাপক ক্ষতি সাধনের কারণে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।অভিযোগ করে বিচার না পেয়ে এলাকাবাসীর পক্ষে আব্দুল্লাহ হাসান নামের স্থানীয় এক ব্যক্তি ২০২১ সালে হাইকোর্টে একটি রিট করেন(নম্বর-১০৪৬১/২০২১)।হাইকোর্ট বিভাগ ২০২২ সালের ১৬ নভেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসকে ১৫ কার্য দিবসের মধ্যে ইটভাটা বন্ধের জন্য নির্দেশ প্রদান করেন।জেলা এবং উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান ও জরিমান করলেও ইটভাটা আজও বন্ধ হয়নি।মালিক পক্ষ আদালতের আদেশ অমান্য করে ২০২২ সালে ইটভাটার নাম পরিবর্তন করে বিবিবি ব্রিকস নাম দিয়ে ইট পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আদালত অবমাননা সংক্রান্ত পিটিশন নং২৪/ ২৩ এবং লিভ টু আপিল নং ২২৮৮/২৩ চলমান বা থাকা অবস্থায় চলছে এই ইট ভাটা। এতে সাধারণ কৃষক, গ্রামবাসী একেবারেই কৃষিকাজ ও চাষাবাদ হতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একমাত্র কৃষি নির্বর গ্রাম হিসাবে পরিচিত এই গ্রামে চাষবাদ করার কোন পরিবেশ পরিস্থিতি নেই। ফলে স্থানীয় কৃষিজীবী মানুষ চরম হতাশায় ভোগছে। নষ্ট করে ফেলা হয়েছে সেচ ব্যবস্থার ড্রেন, সরকারী হালট, গ্রামীণ অবকাঠামোর প্রায় ১৫০০ মিটার রাস্তা। প্রায় ২০০ মিটার রাস্তা কেটে ইট ভাটায় মিশিয়ে দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ৪/৫ শত শিক্ষার্থী ইট ভাটার কালো ধোঁয়ার আক্রমণে চরম ক্ষতির শিকার। নবজাতক, সিনিয়র সিটিজেন সহ গ্রামের সমস্ত লোকজন ইট ভাটার কালো ধোঁয়ায় আক্রান্ত।এ বিষয়ে ইউপি সদস্য হাবিবুল্লাহ শেখ বলেন,আমি ইট ভাটা বন্ধ করে দিয়েছি।বিবিবি ইট ভাটার মালিক আমার ভাতিজা ওয়াহিদুজ্জান।
এলাকাবাসীর পক্ষে আদালতে রিট পিটেশনকারী
আব্দুল্লাহ হাসান জানান,২০২১ সালে হাইকোর্টে অবৈধ এ ইট ভাটাটি বন্ধের নির্দেশে প্রদান করেন।কিন্তু প্রশাসন বার বার দায়ীত্বহীনতার পরিচয় দেয়ার কারণে উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভাটায় ইট পোড়াচ্ছেন মালিক পক্ষ ।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় পরিচালক দিলরুবা আহমেদের সাথে যোগাযোগ করেও এ বিষয়ে কোন সারা পওয়া যাচ্ছে না।অজ্ঞাত কারনে সংশ্লিষ্ট বিভাগে কর্মকর্তারা নিরব ভূমিকা পালন করছেন বলে তিনি আরও অভিযোগ করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ