গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৪ হাজার ৮১৯ জনে। এ সময় করোনায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা রয়েছে এক হাজার ৩৬০ জনে।
শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষায় ২৭৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৯ দশমিক ৪৭ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১৮৫ জন নগরের এবং ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051