ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ইমন হোসেন (১৭) ও আজিম উদ্দীন (১৮) নামে দুজন তরুণ নিহত হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সদর উপজেলার আড়মুখ ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। অন্যদিকে আজিম একই গ্রামের জয়নদ্দি বিশ্বাসের ছেলে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, ইমন ও আজিম দ্রæত গতিতে মোটরসাইকেলে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিল।
তারা গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুজনই সড়কের উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইমন। আর আজিমকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রæত গতিতে মটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051