জাতীয় পার্টির কো:চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন,প্রয়াত নেতা পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন ছিলো দেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। সেই জন্য রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে তিনি দীর্ঘ নয় বছর কাজ করে গেছেন। এখন তার অবর্তমানে সেই লক্ষ্যে জিএম কাদেরের যোগ্য নেতৃত্বে কাজ করে যাচ্ছে জাতীয় পার্টির লখো নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী। তাই জাতীয় পার্টি এখন দেশের গণমানুষের মুক্তির নির্ভরযোগ্য রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে পরিনত হচ্ছে।
দলের ৩৬ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকালে শ্যামপুরে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, মহিলা পার্টি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, জাতীয় ছাত্র সমাজের মহানগরের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুমন, সুলতানা আহমেদ লিপি, জহিরুল ইসলাম জহির, ডি.কে সমির, শাহিন শাহ, লিটন আলী, সাব্বির আহমেদ আকাশ স্থানীয় জাপার নেতারা।
আলোচনা সভায় বাবলা বলেন, প্রয়াত পল্লীবন্ধু এরশাদ ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক জনদরদী ও শান্তি প্রিয় রাজনীতিবিদ। তিনি সংঘাত সংঘর্ষে বিশ্বাস ছিলেন না, শান্তিপূর্ণ ভাবে আলাপ আলোচনা মধ্য দিয়ে সকল সমস্যার সমাধানে বিশ্বাসী ছিলেন তিনি। আমরা তার আর্দশের অনুসারী। আমরা কোনো সংঘাত চাই না। যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পক্ষে ছিলেন এরশাদ । সেজন্য তিনি ১৯৯০ সালে ৬ ডিসেম্বর স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছেন।
বাবলা বলেন, প্রয়াত নেতা এরশাদের ছোট ভাই জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ধীরে ধীরে এগিয়ে চলেছে। কিন্তু পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে পার্টির সকল স্থরের নেতাকর্মীদের আরো নিবেদিত হয়ে মাঠে কাজ করতে হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051