1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গণমাধ্যমকর্মীদের ইঙ্গিত করে যা বললেন গায়িকা ন্যানসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২ ১০:০৯ pm

জীবন ও সংসার নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার একটি পোস্ট দেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। ওই পোস্টে তিনি ‘তৃতীয় সংসারে ভালো নেই’ এমন ইঙ্গিত দিয়ে দীর্ঘ ও বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন। তার ওই পোস্ট নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এর একদিন পরই আরেকটি পোস্ট দিয়ে গণমাধ্যমের দিকে ইঙ্গিত করে তিক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন এই গায়িকা।

শনিবার বিকাল ৩টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যানসি লেখেন, ‘একটি সহজ বাস্তব পথচলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানাই নমস্কার। জয় হোক সস্তা কাটতির। কিছু মানুষ খেয়ে পরে তো বাঁচল, এই বা কম কি! শুভ দুপুর।’

ধারণা করা হচ্ছে, তার তৃতীয় সংসার নিয়ে শুক্রবারের ফেসবুক পোস্ট থেকে সংবাদমাধ্যমের খবর পরিবেশনাকে ঘিরে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যানসি।

এদিকে শুক্রবারের ওই পোস্টের ২৪ ঘণ্টার মাথায় স্বামী গীতিকবি মহসীন মেহেদীকে নিয়ে হানিমুনে গেছেন ন্যানসি। শনিবার বিকালে কক্সবাজারের চেকইন ও কাপল ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’

যদিও আগের দিন স্ট্যাটাসে ন্যানসি লিখেছিলেন, ‌‘বিয়েটা না করলেই বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম।’ বিয়ের সাত মাসে কী কী ঘটেছে- তার ফিরিস্তিও তুলে ধরেন ওই পোস্টে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ