বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের গণতন্ত্র উদ্ধার করতে হবে। আমরা যদি গণতন্ত্র উদ্ধার করতে পারি তাহলে হামলা-মামলা কিছুই থাকবে না। আমরা যদি গণতন্ত্র উদ্ধার করতে চাই, তাহলে যাদের হাতে গণতন্ত্র গুম হয়েছে তাদের সরাতে হবে। আগের মতো দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানানো হচ্ছে।’
এক-দুইটা আন্দোলন করে শেষ করে দিলে হবে না, একটি সমাবেশের মাধ্যমে আন্দোলন শেষ করলে হবে না উল্লেখ করে বিএনপির নেতা বলেন, ‘জনগণ প্রস্তুত আছে। এই মুহূর্ত থেকে আমাদেরও প্রস্তুতি নেওয়া উচিত বলে আমি মনে করি।‘
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সারা দেশের নেতাকর্মী ও জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘খালেদা জিয়া যেদিন জনগণের কাতারে দাঁড়াবেন, সেদিনই গণতন্ত্র মুক্তি পাবে।’
সমাবেশে শামসুজ্জামান দুদু দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘পার্টি যখন ডাকবে যে যেখানেই থাকেন না কেন, যার যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় নেমে আসব, গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়ব।'
সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হাসান, ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051