1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মালয়েশিয়ায় ১৯ অবৈধ বাংলাদেশি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১০:২৮ pm

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাইকারি বাজারে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) ও ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এক বিবৃতিতে জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার জুলকিফলি জোনিত জানান, অভিযানকারী দল ১৯ বাংলাদেশি, ২৮ ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ৪৬ নাগরিক এবং ১৩ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে।

তিনি বলেন, অভিবাসীদের বৈধ কাগজপত্র না থাকায় অভিবাসন আইনের ধারাসহ বিভিন্ন অপরাধের জন্য গ্রেফতার করা হয়। গ্রেফতারদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সন্দেহজনক কার্যকলাপ ও অবৈধ অভিবাসীদের গ্রেফতারে সময়ে সময়ে যৌথ অভিযান চালিয়ে যাব।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ