গণঅভ্যুত্থানে গুলিতে আহত জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ইমরানের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় জুলাই আন্দোলনের সময় ইমরান গুলিবিদ্ধ হন। এরপর থেকে দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে তিনি শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে ইমরানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।
তারেক রহমান আহত ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন।
তারেক রহমান বলেন, ইমরানের সব অপারেশন শেষ হতে দুই বছর লাগবে। যতদিনই লাগুক বিএনপি পরিবার তার পাশে থাকবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের দফতর সস্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক রাহাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেনসহ অনেকে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051