
কটিয়াদী উপজেলার গচিহাটায় সরকারী স্ট্যাম্প জাল ও রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি বিক্রির
সময় নকল স্ট্যাম্প সহ খালেক বিড়ির এক প্রতিনিধি কে আটক করেছে গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানাগেছে গচিহাটা আতরতোপা গ্রামের মৃত আঃরাজ্জাকের ছেলে রতন (৩২) দীর্ঘ দিন থেকে খালেক বিড়ি কোম্পানির লোক হিসেবে সরকারী ব্যান্ডরোল জাল করা অবৈধভাবে বিড়ি মার্কেটিং করে আসছিল। একাজের মূল ব্যাক্তি বুরুদিয়াগ্রামের মানিক যিনি এক সময় আদম ব্যবসাকরে জনগণের পয়সা হাতিয়ে নেন।
বর্তমানে কোটিটাকার বিনিয়োগ রয়েছে অবৈধ বিড়িতে। পুলিশ তাকে অল্পের জন্য ধরতে পারেনি।
এব্যাপারে গচিহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল বিষয়টির সত্যতানিশ্চিত করেছেন। মামলা প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা/এমএসআই