কক্সবাজার শহরতলীর দরিয়ানগর বড়ছরা এলাকায় রশি নিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে সালমা বেগম (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। নিহত সালমা বেগম ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী আহমেদ গিয়াস জানান, সঙ্গীদের নিয়ে রশি নিয়ে খেলা করছিল কিশোরী সালমা। এ সময় নিজের তৈরি করা রশির ফাঁদে ফাঁস লাগে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালমা বেগমের বাবা ইমাম হোসেন জানান, স্ত্রীসহ তিনি সৈকতপাড়ে সবজি খেতে কাজ করতে যান। এ সময় রশি দিয়ে ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় করে দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে স্থানীয়রা সালমাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, ‘সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার অনুসন্ধান চলছে। ময়না তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051