1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খুলে দেওয়া হলো ই-ভ্যালির ব্যাংক হিসাবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ৭:২৬ pm

ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটিসহ এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের পরিচালিত সব ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

নতুন করে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবের স্থগিতাদেশ বাড়ায়নি নিয়ন্ত্রণ সংস্থা। ফলে ই-ভ্যালির ব্যাংক হিসাবে স্বাভাবিক লেনদেনে বাধা নেই।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৭ আগস্ট ই-ভ্যালির ব্যাংক হিসাব ৩০ দিন স্থগিত রাখতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে চিঠি দেয় বিএফআইইউ। তবে নতুন করে ই-ভ্যালির ব্যাংক লেনদেনে স্থগিতাদেশ বাড়ায়নি বিএফআইইউ। ফলে স্বাভাবিক ব্যাংক লেনদেন করতে বাধা নেই প্রতিষ্ঠানটির।

ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, ই-ভ্যালি লিমিটেডের নামে এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, এনআইডি নম্বর- স্মার্ট (২৮০৬২০১০৭১) ও এমবি মো. রাসেল এনআইডি নম্বর- স্মার্ট (১৪৮৮২৬৭২৪৪) এর নামে পরিচালিত সব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে পত্র ইস্যু তারিখ থেকে ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হলো। লেনদেন স্থগিতাদেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ এর ২৬ (২) ধারা বিধান প্রযোজ্য হবে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ