খুলনা বিভাগে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৬৪০ জন রোগী।
বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আগের দিন এই বিভাগে ২৫ জনের মৃত্যু এবং ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে পাঁচজন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৮০২ জন। মারা গেছেন ২ হাজার ৭২৬ জন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051