মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খুলনায় চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা বৃহস্পতিবার বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে শুরু হবে। মেলার উদ্বোধন করবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থানায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে। মেলা উপলক্ষে বুধবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
জেলা প্রশাসক জানান, মেলায় ৪৭টি স্টল থাকবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ২ জানুয়ারি সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠিত হবে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051