1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

খুলনায় দুর্নীতির মামলায় পাট কর্মকর্তা কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ১:৪৭ pm

খুলনায় পাট পণ্যের ওজনে কারচুপি করে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের মামলায় বিজেএমসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভুঁইয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত দায়িত্বে থাকাকালে মামলার আসামিরা প্লাটিনাম জুবলি জুট মিলস’র ওয়েস্টেজ রোলের (বাতিল হওয়া পাট পণ্য) ওজনে ঘাটতি দেখিয়ে ১ হাজার ৫২৯ দশমিক ২৯ মেট্রিক টন পাট পণ্য আত্মসাৎ করেন। যার মূল্য ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা।
এ ঘটনায় ২০১৬ সালে খালিশপুর থানায় মামলার পর ২০১৯ সালের ২৬ আগস্ট শংকর চন্দ্র ভুঁইয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার অন্য দুই আসামি বিজেএমসির মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) জাহাঙ্গীর হোসেন এবং প্লাটিনাম জুবলি জুট মিলস মিলের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) লিয়াকত হোসেন জামিনে রয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ