খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন ও গাজী মেডিকেল হাসপাতালে একজন মারা গেছেন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। তাদের মধ্যে রেড জোনে ৪০, ইয়ালো জোনে ২৮, আইসিইউতে ২০ এবং এইচডিইউতে ১১ জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩১ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। তার মধ্যে সাতজন পুরুষ আর তিনজন নারী। গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছে।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন।
গাজী মেডিকেল হাসপাতালের ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051