
খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি উত্তরপাড়ায় খাবার দেয়ার লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে শিশুটির মা থানায় মামলা করেছেন। শুক্রবার অভিযুক্ত যুবক এরশাদ মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর দুপুরে শিরোমণি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খাবার দেয়ার লোভ দিয়ে শিশুটিকে রাজা মেম্বরের বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে শওকত মুন্সির ছেলে এরশাদ মুন্সি ধর্ষণ করে। ধর্ষণের পর ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেয়।
গতকাল বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটি তার মায়ের কাছে সব ঘটনা বলে দেয়। শুক্রবার শিশুর মা খানজাহান আলী থানায় মামলা করেন। মামলার পর এরশাদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ