হংকংয়ে ২৮ বছর বয়সী মডেল অ্যাবি চোইকে হত্যার ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। শহরের উপকণ্ঠের একটি বাড়ির ফ্রিজ থেকে রবিবার (২৬ ফেব্রুয়ারি) চোইয়ের দুটি পা উদ্ধার হয়। এ সময় ওই বাড়ি থেকে জব্দ হয় মাংস কাটার কিছু সরঞ্জাম। এর পরেই তিনজনকে অভিযুক্ত করে পুলিশ।
পুলিশ শুক্রবার চোইয়ের শরীরের কিছু অংশ খুঁজে পেয়েছিল। তবে এখনও তার মাথা, ধড় এবং হাত খুঁজে পায়নি।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, পো জেলার একটি বাড়ি থেকে মাংসের টুকরো করার যন্ত্র এবং একটি বৈদ্যুতিক করাত খুঁজে পেয়েছে তারা।
স্থানীয়ভাবে দারুণ প্রভাবশালী ছিলেন চোই। সম্প্রতি ল’ অফিসিয়াল মোনাকো ফ্যাশন ম্যাগাজিনের ডিজিটাল কভারে দেখা যায় তাকে। পুলিশ এখন তার বাকি অঙ্গ-প্রত্যঙ্গগুলো খুঁজছে।
মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন চোই। সেদিন পো জেলায় তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল।
পুলিশ জানায়, এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে তিনজনকে। গ্রেফতার কারও পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। কেবল জানিয়েছে, অভিযুক্তদের সোমবার স্থানীয় আদালতে তোলা হবে।
পুলিশের উদ্ধৃতি করে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, চোইয়ের সাবেক স্বামী অ্যালেক্স কোংকে শনিবার গ্রেপ্তার করা হলেও, তাকে অভিযুক্ত করা হয়নি। অন্যদিকে তার সাবেক শ্বশুর এবং তার ভাইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় গ্রেফতার আছেন চোইয়ের সাবেক শাশুড়িকেও।
জিজ্ঞাসাবাদের পর এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে বলে নিশ্চিত করেছে
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051