রাজশাহীতে পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রহমান তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম দুরুল হুদা (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার জাহাঙ্গীরপাড়া এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। পথে মঙ্গলবার ভোরে কাশিয়াডাঙ্গা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ সময় একজন আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051