রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে এক কিশোরের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২২ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ওই কিশোরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলছেন, উত্তর বাসাবো ঝিলপাড় মসজিদের পাশের ড্রেনে এক কিশোর পড়ে গেছে। বোতল কুড়াতে গিয়ে সেখানে পড়ে যায় বলে জানান তারা।
সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদর দপ্তরের একটি ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান আছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051