1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খিলগাঁওয়ে তরুণীকে লাঠিপেটার ঘটনায় আটক ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১১:৪০ pm

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার ‘আপন কফি হাউজ’-এর সামনে তরুণীকে লাঠিপেটার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর দুজনকে আটক করেছে পুলিশ। তারা দুজনেই কফিশপটির কর্মী। সোমবার বিকালে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ।

তিনি বলেন, ঘটনাটি গত ১১ এপ্রিলের, আজ ভিডিওটি ভাইরাল হওয়ার পর কফিশপটির ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভকে আটক করা হয়েছে।

এদিকে ঘটনা ১১ এপ্রিল হলেও ভিডিওটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় জানা যায়নি।

ওসি আরও জানান, ওই তরুণী বা তার অভিভাবককে পাওয়া যায়নি। তাই পুলিশ নিজে বাদী হয়ে মামলা দায়ের করছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়– আপন কফি হাউজের সামনে এক তরুণীকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সেখানকার এক কর্মী। পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে মারেন এক কর্মচারী।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ