1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খাল-বিলের ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২ ১:৩৭ pm

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ‘বন্যা আমাদের জন্য শিক্ষা। আমি সিলেটের ছেলে। সবসময় বন্যা আসতো। সকালে বন্যা এলে বিকেলে কিংবা পরদিন পানি চলে যেত। কিন্তু এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ এখন নদী-নালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। আগে পানি নামতে পারতো। কিন্তু খাল-বিলের ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমাদের ভাবতে হবে। যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তারা কীভাবে এসব মোকাবেলা করা যায়; সেটা ভাবতে হবে।’

রবিবার (১০ জুলাই) সকালে সিলেট শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের খুশির দিন। আমরা মোটামুটি বন্যাকে পরাস্ত করেছি। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা মোটামুটি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘জাতিসংঘ বা অন্যান্য সরকার আমাদের একটা টাকাও দেয়নি। তবে তারা কিছু সংস্থা বা পার্টনারদের মাধ্যমে দেয়। তারা যা বলে তা দেয়। তা যথাযথ মানুষের কাছে পৌঁছে কিনা- আমরা তো মনিটরিং করতে পারি না। তবে আপনারা সাংবাদিকেরা এসব মনিটরিং করতে পারেন।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ