1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খাল থেকে ৩২ হাজার ৫০০ টন বর্জ্য ও মাটি অপসারণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১ ৬:৪৮ pm

ছুটির দিনেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান বর্জ্য অপসারণ, চ্যানেল পরিষ্কারকরণ ও সীমানা নির্ধারণের কাজ পুরোদমে চলছে। ঢাকাবাসীকে জলাবদ্ধতার কবল হতে মুক্তি দিতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঘোষিত ক্র্যাস প্রোগ্রামের আওতায় পরিচালিত তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ, চ্যানেল পরিষ্কারকরণ ও সীমানা নির্ধারণ কার্যক্রম শনিবারও পরিচালনা করা হয়েছে। এতে ৩২ হাজার ৫০০ টন বর্জ্য ও মাটি অপসারণ করা হয়েছে।

কার্যক্রমের অংশ হিসেবে গতকাল জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল হতে বর্জ্য অপসারণ করা হয়েছে। এ নিয়ে জিরানী খাল হতে গত ১৫ কর্মদিবসে ৩২ হাজার ৫০০ টন বর্জ্য ও মাটি অপসারণ করা হয়েছে। ত্রিমোহনী হতে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে বিগত ১৫ কর্মদিবসে জিরানী খালের দেড় কিলোমিটার অংশ হতে এই বর্জ্য ও মাটি অপসারণ করা হয়েছে। এদিকে আজ মান্ডা খালের মান্ডা ব্রিজ হতে কদমতলী অংশের প্রায় ৩০০ মিটার খালের সীমানা নির্ধারণ করা হয়েছে।

কার্যক্রমে কর্পোরেশনের সম্পত্তি বিভাগের কর্মকর্তা ও সার্ভেয়ারসহ কর্মচারীরা অংশ নিয়েছেন। এদিকে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রমের ধারাবাহিকতায় পান্থপথ বক্স কালভার্ট হতে গত ২০ কর্মদিবসে (গত বৃহস্পতিবার রাত পর্যন্ত) ২৯টি পিট থেকে ১ হাজার ১১০.৮৯ টন এবং সেগুনবাগিচা বক্স কালভার্ট হতে গত ১৮ কর্মদিবসে কালভার্টের ৪০টি পিট থেকে ৫১৯.৯৭ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

এছাড়াও আজ নগরীর মান্ডা খাল ও শ্যামপুর খাল হতে এবং টিটি পাড়াস্থ ওয়াসা পাম্প হাউজের মধ্যকার বর্জ্য ম্যানুয়ালি অপসারণ কার্যক্রম চলমান ছিল।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন বলেন, মেয়র মহোদয় ৩১ মার্চের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ২টি বক্স কালভার্ট ও ৩টি খাল হতে বর্জ্য অপসারণের মাধ্যমে সেগুলোতে পানি প্রবাহ ফিরিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন, তা পূরনে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন। সেজন্য কাগজে-কলমে সপ্তাহে ১ দিনই আমরা ছুটি নিচ্ছি। শনিবার দাপ্তরিকভাবে ছুটির দিন হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী কার্য সম্পাদনের স্বার্থে আমরা কেউ সেই ছুটি উপভোগ করছি না। সময়ানুযায়ী কাজটি শেষ করাটাই এখন একমাত্র লক্ষ্য।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ