কাইল মায়ার্সের ১৪৬ রানের পর খালেদ আহমেদ তোপ, ৪০৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। একাই ৫ উইকেট নিয়েছেন খালেদ।
ক্যারিবীয়দের শেষ ব্যাটার জাইডেন সিলসকে অলআউট করে খালেদ তার ফাইফার তুলে নেন। তবে এর মধ্যেই নিজেদের প্রথম ইনিংসে ১৭৪ রানের লিড নিয়েছে ক্যারিবীয়রা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে পাঁচ ওভারের মধ্যেই তামিমকে হারিয়েছে বাংলাদেশ। কেমার রোচের শিকার হয়ে ৮ বল খেলে ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফিরেছেন তামিম।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩৪ রান তুলতে পেরেছিল সাকিব আল হাসানের দল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051