পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, করোনাকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সবাই কাজ করে যাচ্ছে। বিএনপির মহাসচিব টেলিভিশনে অনেক কথা বলেন। কিন্তু করোনার মধ্যে বাংলাদেশের কোথাও তাদের একদিনও দেখা মিলেনি। যারা মানুষের বিপদে থাকে না তাদের বাংলায় রাজনীতি করার অধিকার নেই।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যেগে কর্মহীন, ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে উপমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে গণঅভ্যুত্থান করবেন। গণধিকৃত দল দিয়ে গণঅভ্যুত্থান সম্ভব নয়। বিএনপি গণধিকৃত দল।
‘গণঅভ্যুত্থান হয়েছিল ১৯৬৯-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে। পূর্ব বাংলার সাড়ে সাত কোটি মানুষ তার সঙ্গে ছিল। গণঅভ্যুত্থান হয়েছিল ‘৯০-এ এবং পনের ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের পরে শেখ হাসিনার নেতৃত্বে। গণঅভ্যুত্থান করতে সংগঠনের শক্তি লাগে, মানুষের ভালোবাসা লাগে, জনগণের সম্পৃক্ততা লাগে। আপনাদের নেত্রী খালেদা জিয়া জেলে, একদিন একটা বড় মিছিলও করতে পারলেন না। আপনারা গণঅভ্যুত্থানের ভয় দেখান। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। আওয়ামী লীগকে কেউ ইচ্ছে করলেই ধাক্কা দিয়ে ফেলতে পারবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য নজরুর ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মজাহিদুর রহমান হেলো সরকার ও আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051