বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন গণফোরাম নেতারা। একইসঙ্গে তাঁকে চিকিৎসা নিতে সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
আজ বুধবার (১২ মে) দলটির নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ এবং গণফোরামের মুখপাত্র সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলেনি। তাঁর সঙ্গে প্রহসনের নাটক করা হচ্ছে। এটি স্বাধীন দেশে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন তাঁরা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051