করোনাক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। তার সুস্থতাও কামনা করেন তিনি।
বিবৃতিতে ড. কামাল বলেন, করোনার ভয়াবহতা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করা সত্ত্বেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। করোনা পরীক্ষার কেন্দ্র ও চিকিৎসার সুযোগ বাড়ানো হয়নি। পরীক্ষা ও চিকিৎসা করাতে গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের দুর্বলতা ও দায়িত্বহীনতা অমার্জনীয়। অপিজেনের অভাবে যেখানে মানুষ মারা যাচ্ছে, সেখানে দেশে থাকা ৪০০ ভেন্টিলেশন মেশিন চালু করা যায়নি। কিন্তু আইসিইউর খোঁজে মানুষ মারা যাচ্ছে।
গণফোরাম সভাপতি বলেন, আক্রান্ত ব্যক্তিদের একটি বড় অংশ চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে চিকিৎসা গ্রহণ থেকে দূরে থাকছে এবং সংক্রমণ ছড়াচ্ছে। মৃত ও আক্রান্তের সংখ্যা সরকারের হিসাব থেকে অনেক বেশি।
করোনায় জীবন-জীবিকা ও অর্থনীতি বিপর্যস্ত উল্লেখ করে সরকারের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের জীবনে দুর্ভোগ আরও বেড়েছে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার ব্যবস্থা করুন।
তিনি বলেন, করোনায় দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা মুখের বুলি। এ অবস্থা শিক্ষার্থী ও দেশের ভবিষ্যৎকে সংকটে ফেলবে। সরকারি উদ্যোগে শিক্ষা কার্যক্রমকে অনলাইন শিক্ষা কর্মসূচির আওতায় আনতে হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051